Saturday, September 5, 2026
30 C
Kolkata

NEET প্রশ্নফাঁসকে ‘বড় বিষয় নয়’ বলেই মন্তব্য করলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী দিলাওয়ার

রাজস্থানে NEET ২০২৬ পরীক্ষা বাতিল হওয়া নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজস্থানের স্কুল শিক্ষা মন্ত্রী মদন দিলওয়ার বিষয়টিকে খুব বড় করে দেখতে নারাজ। জোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জাতীয় স্তরের এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তাদের তদন্তে কিছু গড়মিল ধরা পড়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলাওয়ারের কথায়, যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। তাঁর মতে, এই ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং সমস্যা চিহ্নিত করে তা ঠিক করাই জরুরি।তিনি আরও বলেন, এই চক্রের যোগ যদি সিকার, পশ্চিমবঙ্গ বা কাশ্মীর—যেখানেই পাওয়া যাক না কেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান, কোনও প্রভাবশালী ব্যক্তি বলেও ছাড় পাবে না। এদিকে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, অভিযুক্তদের সঙ্গে শাসকদল বিজেপির যোগ থাকার কারণেই তদন্তে দেরি হয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত দীনেশ বিওয়াল এবং মঙ্গিলাল বিওয়ালর সঙ্গে বিজেপি নেতাদের ছবি সামনে এসেছে, যার মধ্যে দিলাওয়ারও ছিলেন।তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট ভিত্তিহীন অভিযোগ করছেন। তাঁর দাবি, যে ব্যক্তির কথা বলা হচ্ছে, তিনি দলের কোনও কর্মী নন। জনজীবনে থাকা ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা খুব স্বাভাবিক বিষয়, তাই শুধু একটি ছবির ভিত্তিতে কাউকে দলের সঙ্গে যুক্ত করা ঠিক নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories