Saturday, September 5, 2026
28 C
Kolkata

সমনের পর সমন, শেষ পর্যন্ত ইডির দপ্তরে প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবে সাড়া দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন।

এর আগে মোট ৫ বার ইডির হাজিরা এড়িয়েছিলেন তিনি। প্রতিবারই ভোটের ব্যস্ততা বা অন্য কোনো কারণ দেখিয়ে হাজিরা দেননি। তবে শুক্রবার সকাল ১০টা নাগাদ হঠাৎই তাঁকে ইডি দপ্তরে ঢুকতে দেখা যায়। দপ্তরে প্রবেশের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন ঘোষ জানান, তাঁকে কেন ডাকা হয়েছে তিনি জানেন না, ভেতরে গেলে জানতে পারবেন।

পুরসভার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। গোয়েন্দা সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা।

উল্লেখ্য, এই একই মামলায় জড়িয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনিও নির্বাচনের সময় ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ভোট মিটতেই গত ১ মে প্রথমবার এবং ১২ মে দ্বিতীয়বার ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। গত ১২ মে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডি সুজিত বসুকে গ্রেফতার করে।

সুজিত বসুর গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই রথীন ঘোষের এই হাজিরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞমহল। বর্তমানে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories