Saturday, September 5, 2026
28 C
Kolkata

উচ্চমাধ্যমিক সংসদে বড় রদবদল! সচিব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনীকে

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটালো বিজেপি সরকার। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। গত বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সূত্রের খবর, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, প্রিয়দর্শিনী মল্লিককে আগেই স্বেচ্ছায় পদত্যাগ করার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকেই তাঁর মেয়ের নাম নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা চর্চা শুরু হয়েছিল। গতকাল প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব থেকে সরিয়ে প্রিয়দর্শিনী মল্লিককে এখন আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানেও সশরীরে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী। তবে এই অপসারণ বা বদলির বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories