Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

পুনর্নিবাচনের ৫ দিন আগে ফলতায় গ্রেফতার জাহাঙ্গীর ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা!

পুনর্নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল ঘনিষ্ঠ নেতা সাইদুল খানকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও রাজনৈতিক হিংসা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সাইদুল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমেই শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ফল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের শাসনক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি ফলতায় নির্বাচনী প্রচারেও অংশ নেবেন বলে জানা গিয়েছে। আগামী ১৯ মে প্রচারের শেষ দিনে তাঁর রোড শো হওয়ার কথাও রয়েছে।

এই আবহেই দীর্ঘদিন পর শুক্রবার প্রকাশ্যে দেখা যায় ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান-কে। সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি শ্রীরামপুরে নিজের দলীয় কার্যালয়ে যান। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল এখান থেকেই ভোট পরিচালনা করেছিলেন তিনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ওই দলীয় অফিসে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ, এমনকি সেখানে বিজেপির পতাকাও লাগানো হয় বলে দাবি স্থানীয় সূত্রের।

দীর্ঘদিন জনসমক্ষে না থাকার কারণ নিয়ে জাহাঙ্গির খানের বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার পর প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পরিস্থিতি অশান্ত না করতে তিনি প্রকাশ্যে আসেননি বলেই দাবি করেন। পুলিশ তাঁকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে—এই অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

পুনর্নির্বাচনের আগে ফলতার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, যা আগামী ভোটকে ঘিরে রাজ্যের নজর আরও বাড়িয়ে দিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories