Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপির নাম ভাঙিয়ে দাদাগিরি! গেরুয়া পরিচয়ে বালিঘাটে তোলাবাজির অভিযোগ

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বালিঘাটকে কেন্দ্র করে ফের তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। তবে এই অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে নয়, বরং বিজেপির নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দামোদর ও অজয় নদ সংলগ্ন এলাকায় বালির ব্যবসাকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ ছিল। রাজনৈতিক পালাবদলের পর সেই পরিস্থিতিতে পরিবর্তন এলেও, সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের বিজেপির সমর্থক পরিচয় দিয়ে বালিঘাটে গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

বিধায়ক রাজু পাত্র দাবি করেছেন, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তারা বিজেপির প্রকৃত কর্মী নন। ভোটের ফল ঘোষণার পর থেকেই এক শ্রেণির মানুষ নিজেদের বিজেপির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ বালিঘাটের ব্যবসায় অংশীদারির দাবি করছে, আবার কেউ অন্য ব্যবসার ক্ষেত্রেও ভাগ চাইছে বলে অভিযোগ।

অন্যদিকে প্রশাসনও বালির ব্যবসার উপর নজরদারি বাড়িয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, অবৈধভাবে বালি উত্তোলন ও মজুতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গের অভিযোগে কয়েক কোটি টাকার জরিমানা করা হয়েছে এবং কয়েকজন ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, বালি সংরক্ষণ ও উত্তোলনের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক। নির্দিষ্ট অনুমোদিত এলাকার বাইরে থেকে বালি তোলা বা অতিরিক্ত মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories