Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

শওকত মোল্লার বাড়িতে NIA হানা! পুত্র ইমরানকে সাথে নিয়ে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে বৃহস্পতিবার ভোরে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ক্যানিংয়ের জীবনতলা এলাকায় অবস্থিত শওকতের বাড়িতে পৌঁছে তদন্তকারীরা তল্লাশি শুরু করেন। পাশাপাশি তাঁর বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তল্লাশির সময় শওকত মোল্লা বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ-র আধিকারিকেরা। বাড়িতে রয়েছেন শওকতের স্ত্রী ও কন্যাও। এছাড়াও মৌখালিতে ইমরান মোল্লার একটি ক্যাফেতেও পৌঁছেছেন তদন্তকারীরা।

এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন একাধিক ব্যক্তি। ঘটনার পর থেকেই ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছিল। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে জাতীয় তদন্তকারী সংস্থা।

এর আগে এই মামলার তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই তদন্তের ধারাবাহিকতায় এবার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শওকত মোল্লা ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে পরপর দু’বার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হন তিনি। নির্বাচনের পর তাঁকে রাজনৈতিক মঞ্চে তুলনামূলকভাবে কম দেখা গেলেও, বুধবার বিধানসভায় গিয়ে নবস্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। তার পরদিনই তাঁর বাড়িতে এনআইএ-র তল্লাশি অভিযান রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories