Saturday, September 5, 2026
28 C
Kolkata

ব্যাটারি চালিত ই-‌রিকশা চালকদের বিক্ষোভ মালদাতে

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: ব্যাটারি চালিত ই-‌রিকশা আটক করা নিয়ে পুলিশের ওপর ক্ষোভ উগরে দিল চালকেরা। এদিন প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে ব্যাটারি চালিত ই-‌রিকশা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়ন। জেলা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন সদস্যরা। গত ৭ জুলাই থেকে মালদা শহরে লকডাউন শুরু হয়েছে। এত ই-‌রিকশা যেখানে, সেখানে ইংরেজবাজার পুরসভা মাত্র ৬০টি ই-‌রিকশা রাস্তায় চলাচলের অনুমোদন দিয়েছে। বাকিদের কোনও কারণে ঘরে বসার কথা জানানো হল তা নিয়ে প্রতিবাদ করা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার অন্যান্য গাড়িঘোড়া যেখানে চলাচল করছে, সেখানে বেছে বেছে ই-‌রিকশাগুলিকে আটক করছে পুলিশ। পুলিশের এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে নামে ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক নিখিল দাস বলেন,‘‌আমরা পুরনো ই-‌রিকশা মালিক। আমরা ঋণ করে গাড়ি কিনেছি। এদিকে, অজানা কারণে আমাদের ই-‌রিকশা বসিয়ে রাখা হল। এভাবে তোষণ কেন, তার উত্তর দিতে হবে প্রশাসনকে।’‌

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories