Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর! স্যোশাল মিডিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেও মাদ্রাসা থেকে উত্তীর্ণ আলিম, ফাজিলদের কোন শুভেচ্ছা জানান নি

এনবিটিভি: গতকাল গোটা রাজ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। আজ মাদ্রাসা বোর্ড থেকে আলিম ও ফাজিল হাই মাদ্রাসার মাধ্যমিক এর ফলাফল প্রকাশিত হয়। গতকাল মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিজস্ব ফেসবুক পেজ ও টুইটারে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান ।
কিন্তু আজ আলিম,ফাজিল ও হাই মাদ্রাসার মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী ফেসবুক পেজে শুভেচ্ছাবার্তা মাধ্যমিকে উত্তীর্ণদের জন্য

মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবাদমাধ্যমের
মাধ্যমে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য কোন শুভেচ্ছা বার্তা বালাই নেই মুখ্যমন্ত্রীর।

মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য টুইটারে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

গতবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা দিয়েছিলেন এবং উপহার সামগ্রী তুলে দিয়েছিলেন। কিন্তু মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন ডেকে লুকিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। এ বছরে কি সেই একই পথে হাঁটবেন? এ নিয়ে জল্পনা তুঙ্গে।

২০১১ সালে ক্ষমতায় আসার আগে থেকেই মুসলিম প্রীতি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রধান হাতিয়ার। কখনোই ইফতার মাহফিলে হিজাব পরে মুসলিম প্রীতি দেখাতেন আবার কখনো রেড রোডে ঈদের নামাজ আদায় করে মুসলিমদের প্রতি ভালোবাসার প্রমান দেখাতেন। কিন্তু আসল কাজে সবসময় মুসলিমদের কে বঞ্চিত করেছে। এই অভিযোগ মুসলিম সমাজ থেকে বরাবরই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories