Sunday, September 6, 2026
28 C
Kolkata

মহিলার ফোন ধরলেই বিপদ! আশঙ্কা বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতা: কোনও অপরিচিত মহিলার ফোনে সাড়া দিলেই ‘বিপদ’! আর এই সম্ভাব্য ‘বিপদে’র আতঙ্কে তোলপাড় অবস্থা আলিপুরদুয়ার জেলা বিজেপিতে।

‘কোনও অচেনা মহিলার ফোন এলেই সাবধান হয়ে যাবেন’ বলে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা হোয়াট্সঅ্যাপ বার্তা দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ‘জেলার সক্রিয় কর্মী’ নামের দলের একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপে এই বার্তা দেন জেলা সভাপতি।

বিজেপি সূত্রের খবর, গঙ্গাপ্রসাদ তাঁর এই হোয়াট্সঅ্যাপ বার্তায় জানান, আগামী দিনে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন এবং যাঁরা ভাল নেতা রয়েছেন, তাঁদের ফাঁসানোর জন্য তৃণমূলের ‘পিকে টিম’ একটি মহিলা বাহিনী তৈরি করেছে।

তাঁর দাবি, কোনও এক মহিলা ‘মধুর স্বরে’ দলের কার্যকর্তাদের ফোন করতে পারেন। যদি দলের কার্যকর্তারা একটু স্পেস (জায়গা) দেন, তাহলে ধীরে ধীরে সেই মহিলা ওই কার্যকর্তাকে ‘আপত্তিকর’ নানা কথায় ফাঁসাবে। এবং সেই কথাবার্তা ‘রেকর্ডিং’ করে কিছুদিন পর তা বাজারে ছেড়ে দেবে। এতে দলের কার্যকর্তার বদনাম ছড়াবে। এর পরই গঙ্গাপ্রসাদ লেখেন, ‘অতএব আমি আপনাদের সাবধান করতে চাইছি যে, আসন্ন এই বিপদ থেকে নিজেদের রক্ষা করবেন। কিছু না, কোনও অচেনা মহিলার ফোন এলেই সাবধান হয়ে যাবেন।’

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories