Wednesday, August 26, 2026
28 C
Kolkata

শ্যামাপ্রসাদকে ঘিরে শমীকের মন্তব্যে নতুন বিতর্ক, তীব্র আপত্তি ফরওয়ার্ড ব্লকের

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, অতীতে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা শ্যামাপ্রসাদের উপর হামলা চালিয়েছিলেন। তাঁর অভিযোগ, মহম্মদ আলি পার্কে শ্যামাপ্রসাদকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল এবং কলকাতা পুরসভাতেও তাঁকে অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।

এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছে ফরওয়ার্ড ব্লক। দলের সাধারণ সম্পাদক জি দেবরাজন বলেন, শমীকের মন্তব্যে ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দাবি, ১৯৪০ সালের কলকাতা পুরসভা নির্বাচনের সময় শ্যামাপ্রসাদ ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতি করেছিলেন। সেই রাজনীতির বিরুদ্ধেই ফরওয়ার্ড ব্লক আন্দোলন গড়ে তুলেছিল। তিনি শমীকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান।

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ও একই অভিযোগ তুলে বিজেপির সমালোচনা করেছেন। অন্যদিকে, সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু বলেন, রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে বিকৃত করা উচিত নয়। তাঁর মতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের নামে সাম্প্রদায়িক রাজনীতি কখনও গ্রহণযোগ্য হতে পারে না।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের পূর্বাঞ্চলীয় প্রচার প্রমুখ জিষ্ণু বসু, রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। জিষ্ণু বসু বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেও রাজনৈতিক বিরোধীদের হালকাভাবে নেওয়া যাবে না। তাঁর দাবি, বামপন্থী শক্তি ও জেহাদি মৌলবাদ এখনও সক্রিয় রয়েছে এবং দক্ষিণ ২৪ পরগনার সাম্প্রতিক ঘটনাতেও তার ইঙ্গিত মিলেছে।

Hot this week

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

Topics

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

Related Articles

Popular Categories