Thursday, July 9, 2026
28.5 C
Kolkata

তৃণমূল আমলের দুর্নীতির হিসাব খুঁজবে সরকার, শ্বেতপত্র তৈরির কাজ শুরু

তৃণমূল সরকারের সময়ে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। এবার সেই অভিযোগগুলির তথ্য যাচাই করে দপ্তরভিত্তিক শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

সম্প্রতি শেষ হওয়া বাজেট অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে। সেই প্রক্রিয়ায় এবার প্রথম পদক্ষেপ নিল সরকার।

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ-সহ একাধিক দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, শ্বেতপত্র তৈরির জন্য বিভিন্ন দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি চাওয়া হয়েছে। কোন প্রকল্পের অর্থ কোথায় খরচ হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়াও সরকারি অর্থ অপচয় হয়েছে কি না বা অন্য কোনও খাতে বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত করা হবে। প্রতিটি দপ্তরকে বিস্তারিত রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগকে তৃণমূল জামানার আর্থিক অনিয়ম খুঁজে বের করার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। শীঘ্রই দপ্তরভিত্তিক তথ্য প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

Hot this week

মধ্যপ্রদেশের বগলামুখী মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ, বরখাস্ত করা হল বদ্রীনাথের কমিটি সদস্যকে

মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার বিখ্যাত বগলামুখী মন্দিরকে ঘিরে নতুন...

এনকাউন্টারের রাতে ঠিক কি হয়েছিল? বারুইপুর মামলায় এবার তদন্তে CID

বারুইপুরের এনকাউন্টার নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হল রাজ্য পুলিশের...

ট্রাম্পের হুঁশিয়ারির পরই ইরানে মার্কিন হামলা, মধ্যরাতে একাধিক শহরে বিস্ফোরণে বাড়ল উত্তেজনা

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। হরমুজ় প্রণালীকে...

Topics

৩০ লক্ষ উপভোক্তার নাম বাদ কৃষকবন্ধু থেকে, ফের আবেদন বাধ্যতামূলক

কৃষকদের জন্য নতুন করে চালু হতে চলেছে ‘কৃষকবন্ধু নিউ’...

‘অপরাধ বেড়েছে কমিউনিস্ট ও বুদ্ধিজীবীদের জন্য, ওদের মাথায় ডিম ছুড়ুন’, বিতর্কে ইন্ধন দিলীপের

বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে মৃত্যু নিয়ে...

Related Articles

Popular Categories