Wednesday, August 26, 2026
28 C
Kolkata

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রাজ্যজুড়ে সতর্কবার্তা

টানা রাতভর বৃষ্টিতে শুক্রবার সকাল থেকেই কলকাতার বহু এলাকায় জল জমেছে। রাস্তা ডুবে যাওয়ায় অফিসযাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। স্ট্র্যান্ড রোডে একটি গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবারও শহরে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণ হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে।

দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

এদিকে, শুক্রবার ও শনিবার সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

Hot this week

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

Topics

‘৩ দাবি পূরণ হয়নি’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের বড় মিছিলের ডাক সিজেপির

আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় মিছিল করার কথা ঘোষণা...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

Related Articles

Popular Categories