Friday, July 10, 2026
30.6 C
Kolkata

“আমার মেয়ের ঘটনা এবং বারুইপুর কাণ্ড এক নয়” –বারুইপুরের নৃশংসতা নিয়ে মন্তব্য বিজেপি বিধায়ক রত্ন দেবনাথের

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আরজিকর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলার নির্যাতিতার মা তথা নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বারুইপুরের ঘটনা এবং তাঁর মেয়ের মৃত্যুর ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।৮ জুলাই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। তিনি জানান, একজন মা হিসেবে এই ধরনের ঘটনার কথা শুনলে তাঁর হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে। তবে তিনি মনে করেন, দুই ঘটনার পরিস্থিতি এক নয়। তাঁর কথায়, আরজিকর হাসপাতালের ঘটনায় তাঁর মেয়ে একটি সুরক্ষিত পরিবেশের মধ্যে ছিলেন। অন্যদিকে বারুইপুরের ঘটনায় কী পরিস্থিতিতে ওই নাবালিকা বাইরে গিয়েছিল, তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাই দুটি ঘটনার মধ্যে সরাসরি তুলনা টানা ঠিক হবে না বলেই মত তাঁর।একইসঙ্গে তিনি রাজ্যের পূর্ববর্তী প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। রত্না দেবনাথের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলেই সমাজে অপরাধের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দাবি, প্রশাসনিক অবহেলা এবং দুর্বল আইন প্রয়োগের কারণে এই ধরনের অপরাধ বেড়ে উঠেছে। বর্তমান সরকারের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশা করছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ জুলাই এক বন্ধুর জন্য উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ১১ বছরের ওই নাবালিকা। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না। পরদিন একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ মানুষ রাস্তা অবরোধ করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এদিকে এক অভিযুক্ত গণপিটুনিতে নিহত হয়েছে বলে জানা গেছে। প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও পুলিশি অভিযানের সময় মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে তদন্ত এখনও চলছে।

Hot this week

অমরনাথে দ্রুত গলছে শিবলিঙ্গ, পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ

এবারের অমরনাথ যাত্রায় ভক্তদের ভিড় আগের সব রেকর্ড ছাপিয়েছে।...

‘এই গতিতে চললে ২১ বছর!’— SIR আপিল নিষ্পত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য হাই কোর্টের

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা...

‘দেশে ফিরব, আত্মসমর্পণেও প্রস্তুত’—বড় বার্তা শেখ হাসিনার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সব আইনি ঝুঁকি...

গোমাংস বহনের সন্দেহে গাজিয়াবাদে এক মুসলিম যুবকের উপর হামলা স্বঘোষিত ‘গোরক্ষক’ বাহিনীর

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকায় গোমাংস বহনের সন্দেহে এক...

Topics

অমরনাথে দ্রুত গলছে শিবলিঙ্গ, পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ

এবারের অমরনাথ যাত্রায় ভক্তদের ভিড় আগের সব রেকর্ড ছাপিয়েছে।...

‘এই গতিতে চললে ২১ বছর!’— SIR আপিল নিষ্পত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য হাই কোর্টের

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা...

‘দেশে ফিরব, আত্মসমর্পণেও প্রস্তুত’—বড় বার্তা শেখ হাসিনার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সব আইনি ঝুঁকি...

গোমাংস বহনের সন্দেহে গাজিয়াবাদে এক মুসলিম যুবকের উপর হামলা স্বঘোষিত ‘গোরক্ষক’ বাহিনীর

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকায় গোমাংস বহনের সন্দেহে এক...

কণ্ঠস্বরের নমুনা নিয়ে আদালতের কড়া নির্দেশ, মামলা প্রত্যাহার করলেন অভিষেক

‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের...

কমছে অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কি কোনও রাজনৈতিক সমীকরণ?

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের শুরু...

আদর্শ মা হওয়ার শিক্ষা আগে, তারপর পেশাগত সাফল্য! সমাবর্তন মঞ্চে উত্তরপ্রদেশের রাজ্যপালের মন্তব্য ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories