Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘খেলা হবে দিবস’ অতীত, রাজ্যে শুরু হবে ‘আয়ুষ্মান দিবস’, ঘোষণা শুভেন্দু অধিকারীর

আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকের পর তিনি জানান, ওই দিন রাজ্যের নতুন সরকারের ১০০ দিনের কাজের পূর্তিও উদ্‌যাপন করা হবে। এর আগে তৃণমূল সরকারের আমলে এই দিনটি ‘খেলা হবে দিবস’ হিসেবে পালিত হত।

মেচেদায় বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। মণ্ডল সভাপতি, বিভিন্ন মোর্চার নেতৃত্ব এবং দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে সংগঠন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

বৈঠকের পর শুভেন্দু জানান, ১৬ অগস্ট দিনটির সঙ্গে কলকাতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে। তাঁর দাবি, আগের সরকার ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করলেও বর্তমান সরকার ‘আয়ুষ্মান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু হয়েছে। বিজেপির দাবি, আগের সরকার এই প্রকল্প চালু হতে দেয়নি। সরকার পরিবর্তনের পরই রাজ্যে এই স্বাস্থ্য পরিষেবা শুরু হয়েছে। তাই নতুন সরকারের ১০০ দিন পূর্তিতে এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি।

এদিন মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও কথা বলেন শুভেন্দু। তিনি জানান, প্রকৃত যোগ্য ব্যক্তিরা কেউ বঞ্চিত হবেন না। প্রকল্পের সুবিধাভোগীদের যাচাই প্রক্রিয়া ৩০ অগস্ট পর্যন্ত চলবে। তাঁর দাবি, ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং বাকি যোগ্য আবেদনকারীরাও নিয়ম মেনে সুবিধা পাবেন।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories