Wednesday, July 15, 2026
33.4 C
Kolkata

বড়মার মন্দিরে দুর্নীতি থেকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান

নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়কে বুধবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

বড়মার মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। মন্দির কমিটির পক্ষ থেকে দায়ের করা অভিযোগে অশোক চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে দুর্নীতি, বেআইনি জমায়েত এবং দাঙ্গা বাধানোর চেষ্টার মতো একাধিক অভিযোগে মামলা হয়েছে।

গ্রেফতারের পর অশোক চট্টোপাধ্যায় বলেন, গত ১১ বছর তিনি মানুষের জন্য কাজ করেছেন। তবে কোথাও ভুল বা অন্যায় হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় দাবি করেছেন, অশোকের আমলে নানা অনিয়ম হয়েছে। তাঁর কথায়, কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। বড়মার মন্দিরের আর্থিক লেনদেন খতিয়ে দেখতে অডিটেরও দাবি তুলেছেন তিনি।

উল্লেখ্য, কয়েক দিন আগেই গ্রেফতার হন অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, যৌন হেনস্থা, তোলাবাজি এবং হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, অশোককে দীর্ঘদিন বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। তবে এই বিষয়ে পার্থ ভৌমিক প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলির তদন্ত চলছে এবং আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Hot this week

আম্বানির সংস্থার সার্ভারে সাইবার অনুপ্রবেশ, কুডনকুলম প্রকল্পের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু বিদ্যুৎ প্রকল্প কুডনকুলমকে ঘিরে নতুন...

কবরস্থানের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ, সম্ভলে ইদগাহ ভাঙল যোগী প্রশাসন

উত্তরপ্রদেশের সম্ভল জেলার মাধন গ্রামে একটি ধর্মীয় স্থাপনা ঘিরে...

অনশনের ১৮তম দিনে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির আর্জি, আদালতে মামলা

লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের টানা অনশন বুধবার ১৮ দিনে...

মমতার শিবিরে বড় ধাক্কা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে ঋতব্রতর পাশে মদন মিত্র!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার সৃষ্টি হয়েছে...

ফের উত্তপ্ত মণিপুর, অসম রাইফেলসের শিবিরে হামলা! ভাঙচুর-অগ্নিসংযোগের পর গুলি চালাল বাহিনী

মণিপুরে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে সেনাপতি...

Topics

রাম মন্দিরের পর এবার বৈষ্ণবদেবী মন্দিরে ৫৫০ কোটির দান করা রুপোয় গরমিলের অভিযোগ!

জম্মু ও কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের দান করা...

Related Articles

Popular Categories