Monday, August 31, 2026
29 C
Kolkata

১৬ অগস্ট থেকে ৫০ লক্ষ মানুষের হাতে আয়ুষ্মান কার্ড, বড় ঘোষণা কেন্দ্রের

রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ প্রথম পর্যায়ে আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছেন। আগামী ১৬ অগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়ার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকতে পারেন।

এখন পর্যন্ত ১০ লক্ষের বেশি মানুষের আধার যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাইয়ের সময় প্রায় ৩,৫০০টি নাম বাদ পড়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এর মধ্যে কিছু নাম মৃত ব্যক্তির, আবার কিছু নাম সরকারি তালিকার সঙ্গে মিলছে না। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও আগস্টের মাঝামাঝির মধ্যে প্রথম দফার যাচাই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আগে ১৬ অগস্ট দিনটি ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করা হত। এবার থেকে এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগেই মানুষের হাতে স্বাস্থ্যসুরক্ষা কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

সাধারণত আয়ুষ্মান ভারত কার্ডের রং জাতীয় পতাকার আদলে হলেও, বাংলার কার্ডের রং নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হালকা না গাঢ়—কোন ধরনের গেরুয়া রং হবে, তা ঠিক করবে নবান্ন।

রাজ্য সরকার জানিয়েছে, আগামী দিনে বাংলায় সাড়ে ৬ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রয়েছে। যাঁরা এই সুবিধা পাবেন না, তাঁদের জন্য আলাদা করে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করার কথাও জানানো হয়েছে। এই প্রকল্পে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রশাসনিক সূত্রের মতে, এই নতুন স্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি মানুষ যুক্ত হতে পারেন। সুবিধা পাওয়ার জন্য অনলাইন আবেদন ব্যবস্থাও চালুর প্রস্তুতি চলছে।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories