Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘তৃণমূলের ১৫ বছরের গুন্ডামিকেও ছাপিয়ে গিয়েছে’ – নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ বিজেপি বিধায়কের!

পাণ্ডবেশ্বরের খোটাডিহিতে দলের এক সভায় নিজের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তাঁর অভিযোগ, কিছু কর্মীর আচরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ আতঙ্কিত। তিনি বলেন, তৃণমূলের আমলে যে ধরনের দাদাগিরির অভিযোগ উঠত, এখন বিজেপির কিছু কর্মীও সেই একই পথে হাঁটছেন।

বিধায়কের দাবি, বেআইনিভাবে ইসিএলের কোয়ার্টার দখল, ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি এবং নানা জায়গা থেকে টাকা তোলার অভিযোগ তাঁর কাছে এসেছে। তিনি প্রশ্ন তোলেন, ভোটের আগে যাঁদের আর্থিক অবস্থা অন্যরকম ছিল, অল্প সময়ের মধ্যে তাঁদের জীবনযাত্রায় এত পরিবর্তন কীভাবে এল?

জিতেন্দ্র আরও বলেন, কিছু নেতা নিজেদের প্রশাসনের অংশ বলে মনে করছেন। থানার কাজ বা ইসিএলের দায়িত্বেও অযথা হস্তক্ষেপ করছেন, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট জানান, মানুষের সমস্যা সমাধানের বদলে ভয় দেখানোর রাজনীতি করলে বিজেপির ভাবমূর্তি নষ্ট হবে।

এই পরিস্থিতিতে খোটাডিহির তিনটি বুথ কমিটিকে এক মাসের জন্য সাসপেন্ড করার ঘোষণা করেন বিধায়ক। ওই সময় শুধু সোনালি গিরিই সাংগঠনিক দায়িত্বে থাকবেন। এক মাস পরে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

জিতেন্দ্রর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তাঁর বক্তব্যের অংশ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেছে। যদিও জিতেন্দ্রর দাবি, তিনি শুধু দলীয় কর্মীদের সতর্ক করেছেন যাতে তারা তৃণমূলের ভুলের পুনরাবৃত্তি না করে। তাঁর কথায়, সেই বার্তাকেই রাজনৈতিকভাবে অন্যভাবে তুলে ধরা হচ্ছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories