Sunday, October 18, 2026
25 C
Kolkata

বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল অভিষেকের আমতলার কার্যালয়

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ের সামনে থাকা একটি শেড শনিবার সকালে ভেঙে দিল প্রশাসন। অভিযানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, দমকল, বিডিও এবং বিএলআরও-র আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের দাবি, পাঁচতলা ভবনটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নোটিস পাঠানো হয়েছিল। সংশ্লিষ্টদের শুনানিতে হাজির হতে বলা হলেও নির্দিষ্ট দিনে কেউ উপস্থিত হননি। এরপর প্রশাসন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

শনিবার সকালে পুরো এলাকা নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। এরপর বুলডোজার এনে কার্যালয়ের সামনে থাকা নীল রঙের শেডটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি।

জানা গিয়েছে, গত ৩০ জুন তিনজনকে নোটিস পাঠিয়ে ১৫ জুলাই শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। অভিযোগকারী ও অন্য পক্ষকে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনে কেউ হাজির না হওয়ায় প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে দাবি।

উল্লেখ্য, এর আগেও কলকাতার ইএম বাইপাস সংলগ্ন মাঠপুকুর এলাকায় একটি তৃণমূল কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ ছিল, সরকারি নিয়ম না মেনে জায়গা দখল করে ওই কার্যালয় গড়ে তোলা হয়েছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে নানা বেআইনি কাজ চলত।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories