Saturday, September 5, 2026
30 C
Kolkata

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর দপ্তরের অফিস থেকে রাজ্যের ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, তাঁর অফিস চেম্বারের বাথরুম থেকেই দেহটি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন। তদন্তকারীরা ব্যক্তিগত জীবন থেকে কর্মক্ষেত্র— সব দিক খতিয়ে দেখছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ডিজিপির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁদের অভিযোগ, প্রথমে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরে তাঁরা পরিবারের সদস্য এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রতিফলন এই ঘটনা। অন্যদিকে মানিক সরকার বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কী কারণে এমন ঘটনা ঘটল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার অনুরাগ ধনকর ২০২৫ সালের মে মাসে ত্রিপুরার ডিজিপি হন। এর আগে তিনি গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় তিনি ত্রিপুরা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories