Tuesday, September 8, 2026
26 C
Kolkata

মহিলাকে চড় মারার অভিযোগ, যন্তরমন্তর থেকে সরানো হল পুলিশকর্তাকে; ‘মাদক’ মামলায় ফাঁসানোর হুমকির জেরে সাসপেন্ড এক পুলিশকর্মী!

ককরোচ পার্টির সংসদ অভিযান ঘিরে দিল্লি ও মুম্বইয়ে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। দিল্লিতে এক মহিলা আন্দোলনকারীকে চড় মারার অভিযোগে অতিরিক্ত ডেপুটি কমিশনার (ডিসিপি) সন্দীপ লাম্বাকে যন্তরমন্তর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে এক পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘মাদক’ মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

২০ জুলাইয়ের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিল্লির যন্তরমন্তরে এক মহিলা আন্দোলনকারীকে চড় মারছেন বলে অভিযোগ উঠেছে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে, ককরোচ আন্দোলনে পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে দিল্লি হাইকোর্টেও মামলা হয়েছে। শুনানিতে আবেদনকারীদের আইনজীবী গোপাল শংকরনারায়ণ দাবি করেন, ওই মহিলা শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাঁকে সপাটে চড় মারা হয়।

এদিকে মুম্বইয়ে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে এক পুলিশ গাড়ির চালককে আন্দোলনকারীদের উদ্দেশে বলতে শোনা যায়, আন্দোলনস্থলের আশপাশে আবার দেখা গেলে তাঁদের পকেটে ‘৫০ গ্রাম মাদক’ ঢুকিয়ে দিয়ে মামলায় ফাঁসানো হবে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ এবং অভিযুক্ত চালককে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories