Tuesday, September 8, 2026
27 C
Kolkata

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিএমএসের সদস্যদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। ঘটনায় কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, জেলা সম্পাদক রানাপ্রতাপ সিংহের নেতৃত্বে বিএমএসের ১০-১২ জন সদস্য প্রতিষ্ঠা দিবস পালন করতে পুরসভায় যান। সেখানে পতাকা তোলার প্রস্তুতি চলার সময় হঠাৎই একদল ব্যক্তি তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

বিএমএসের দাবি, সংগঠনের কয়েকজন সদস্যকে মারধর করা হয়েছে। মহিলা কর্মীরাও নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ। রানাপ্রতাপ সিংহের দাবি, হামলাকারীরা জানায় যে পুরসভায় বিজেপি ছাড়া অন্য কোনও শ্রমিক সংগঠনের জায়গা হবে না। তিনি আরও বলেন, প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসে তাঁরা এখানে পতাকা উত্তোলন করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে আলাদা করে দিলে উত্তেজনা কমে যায়।

ঘটনার সময় পুরসভার চেয়ারম্যানের দফতরের কাছেই বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং অন্য নেতাদের নিয়ে একটি বৈঠক চলছিল। গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, বিএমএস আরএসএস-সমর্থিত একটি শ্রমিক সংগঠন। তারা প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে আসতেই পারে। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories