Saturday, October 10, 2026
29 C
Kolkata

দমকলের জল দিয়ে বিধায়কের গাড়ি পরিষ্কার! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক রামনিবাস শাহকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, তাঁর সরকারি বাসভবনের বাইরে ব্যক্তিগত গাড়ি পরিষ্কার করতে ব্যবহার করা হয়েছে দমকলের গাড়ি। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের বিপদের সময়ে ব্যবহারের জন্য থাকা দমকলের গাড়ি কী ভাবে একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত কাজে লাগানো হল, তার জবাব দিতে হবে। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমঙ্গ সিংহ বলেন, সাধারণ মানুষের বাড়িতে আগুন লাগলেও অনেক সময় দমকল পৌঁছতে দেরি করে। সেখানে একজন বিধায়কের গাড়ি পরিষ্কারের জন্য এমন জরুরি পরিষেবা ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

ভিডিওয় দেখা যাচ্ছে, বিলৌঞ্জিতে বিধায়কের সরকারি বাড়ির সামনে একটি দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কয়েক জন দমকলকর্মী পাইপ দিয়ে জল নিয়ে বাড়ির বাইরে থাকা একটি গাড়ি ধুচ্ছেন। গাড়িটি রামনিবাস শাহের বলেই জানা গিয়েছে। ওই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি NBTV।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রামনিবাস। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং দমকলের গাড়ি সেখানে কে বা কেন এনেছিল, তা তিনি জানেন না। তিনি বলেন, নিজের গাড়ি দ্রুত নিয়ে আসতে চালককে নির্দেশ দিয়েছিলেন মাত্র। দমকলের গাড়ি ব্যবহারের কারণ পুর কর্তৃপক্ষেরই জানা উচিত। সিঙ্গরৌলি পুরনিগমের কমিশনার সবিতা প্রধানও জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। ঘটনার তদন্ত বা সরকারি সম্পদের অপব্যবহার হয়েছিল কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories