Sunday, October 18, 2026
25 C
Kolkata

জ্যোতি বসুর দেহদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-র

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং থ্রি-ডি প্রযুক্তির ব্যবহার বাড়লেও চিকিৎসাশিক্ষা ও গবেষণায় মরণোত্তর দেহদানের গুরুত্ব কমেনি। বরং এই বিষয়ে ভুল ধারণা ছড়ালে সমাজে দেহদান ও অঙ্গদানের মতো মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে এমনই বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির সময়ে অ্যানাটমি শেখার জন্য মৃতদেহের প্রয়োজন আগের মতো নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহদানের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। মন্ত্রীর মতে, চিকিৎসাক্ষেত্রে দেহদানের তুলনায় অঙ্গদানের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার।

এই বক্তব্যের পরেই প্রতিবাদ জানায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের বক্তব্য, এআই বা কম্পিউটার তৈরি ছবি দিয়ে শরীরের গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেলেও বাস্তবে মানুষের দেহ পরীক্ষা করার অভিজ্ঞতার সঙ্গে তার তুলনা করা যায় না। চিকিৎসাবিজ্ঞানের ছাত্রছাত্রীদের শরীরের বিভিন্ন অঙ্গের গঠন সরাসরি দেখার প্রয়োজন রয়েছে। অস্ত্রোপচার ও চিকিৎসার কাজে দক্ষতা অর্জনের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা জানিয়েছে।

বিজ্ঞান মঞ্চের দাবি, মরণোত্তর দেহদান শুধু মেডিক্যাল কলেজের পড়াশোনার বিষয় নয়। এর সঙ্গে সামাজিক সচেতনতারও সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের প্রচারে বহু মানুষ মৃত্যুর পর দেহ বা অঙ্গ দানের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সমাজে মৃত্যুকে ঘিরে ভয়, কুসংস্কার ও অন্ধবিশ্বাস কিছুটা হলেও কমেছে। তাই এই উদ্যোগ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হলে তার প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে।

অঙ্গদান নিয়েও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজ্ঞান মঞ্চ। তাদের বক্তব্য, কোনও রোগীর মস্তিষ্কের কাজ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে দ্রুত ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা জরুরি। কারণ এরপরই দান করা অঙ্গ সংগ্রহ করে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়। কিন্তু এই প্রক্রিয়ায় দেরি হলে অনেক সময় অঙ্গ ব্যবহারের উপযোগিতা নষ্ট হয়ে যায়।

সংগঠনটির আরও অভিযোগ, ব্রেন ডেথ ঘোষণা, অঙ্গ সংগ্রহ এবং প্রতিস্থাপনের কাজে হাসপাতাল, স্বাস্থ্য দফতর ও রোটোর মধ্যে যথেষ্ট যোগাযোগ নেই। এর ফলে সম্ভাব্য দাতার অঙ্গ অনেক ক্ষেত্রেই কাজে লাগানো যায় না। একই সঙ্গে সরকারি হাসপাতালে দেহ সংরক্ষণের ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে। কোথাও প্রয়োজনীয় কর্মী না থাকা, কোথাও সংরক্ষণের যন্ত্র নষ্ট থাকার কারণে দেহ গ্রহণে সমস্যা হয় বলে দাবি তাদের। বিজ্ঞান মঞ্চের মতে, আধুনিক প্রযুক্তির সুবিধা অবশ্যই চিকিৎসাশিক্ষায় ব্যবহার করা উচিত। তবে তার সঙ্গে বাস্তব প্রশিক্ষণ এবং মরণোত্তর দেহদানের গুরুত্বও বজায় রাখতে হবে। একইসঙ্গে অঙ্গদানের ক্ষেত্রে পরিকাঠামো উন্নত করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories