Saturday, August 29, 2026
31 C
Kolkata

ফের ভিজবে বাংলা! শনিবারই সাগরে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগরে শনিবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। এর প্রভাবেই শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের কাছাকাছি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে।

উত্তরবঙ্গেও শনিবার সব জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় এই পরিস্থিতি রবিবারও থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সেখানে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।

সোমবার ও মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Hot this week

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

নেপালে কাটেনি বানের আতঙ্ক, ফের হ্রদ ভেঙে বিপদের আশঙ্কা!

ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই নেপালকে নতুন বিপদের সতর্কবার্তা...

Topics

নোবেল জয়ী মালালার লেখা বই পড়াকে কেন্দ্র করে গুজরাটে বজরং দলের তাণ্ডব, রেহাই পেল না মহিলারাও

গুজরাটের একটি পার্কে বইয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ উঠেছে...

নেপালে ভয়াবহ বানে মৃত ৬১৬! চিন্তা বাড়াচ্ছে ভোটেকোশীর জল

শনিবার সকাল পর্যন্ত পুলিশের হিসাবে প্রাণ হারিয়েছেন ৬১৬ জন।...

Related Articles

Popular Categories