Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বাবা রামদেব করোনার ঔষধ আবিস্কার করলেন, সরষের তেলেই সারবে রোগ!

নিউজ ডেস্ক : প্রাণঘাতী রোগ কোভিড ১৯ ভাইরাসের ঔষধ আবিষ্কারে হয়েছে, এটা ভারতের কেহ করেছে তাহলে কেমন হয়। চেষ্টাতেই প্রাণপাত করছেন গোটা বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কার করে উঠতে পারেননি তাঁরা। কিন্তু ঘরোয়া টোটকাতে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যোগগুরু রামদেব। তাঁর মতে নাক দিয়ে দুই ফোঁটা সরষের তেল নিতে পারলেই নাকি পেটে গিয়ে অ্যাসিডে মরে যাবে করোনাভাইরাস।

 সম্প্রতি এক সংবাদমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে এই কথা বলেন রামদেব।  সেখানে তিনি সবাইকে পরামর্শ দেন এই সরষের তেলের ব্যাপারে। রামদেব বলেন, “যদি আপনারা নাক দিয়ে সরষের তেল টানেন তাহলে সেই তেল শ্বাসযন্ত্রের কোথাও করোনাভাইরাস থাকলে তাকে টেনে নিয়ে পেটে চলে যাবে। তারপর পেটের অ্যাসিডে জীবাণুগুলো মারা পড়বে”। সেইসঙ্গে কারও করোনা হয়েছে কিনা তা বোঝারও একটি পদ্ধতি বলেন বাবা রামদেব। তা হল শ্বাস বন্ধ করে এক মিনিট ধরে রাখা। তিনি বলেন, “করোনাভাইরাসের জন্য একটি বিশেষ প্রাণায়াম আছে। তার নাম উজ্জাই। এর পদ্ধতি হল গলা আটকে রেখে নাকের সাহায্যে শ্বাস নিয়ে তা এক মিনিট ধরে রেখে নাকের সাহায্যেই ছাড়া। এরকম করতে পারলেই বুঝবেন আপনার করোনা হয়নি। উপসর্গ থাকা ও উপসর্গহীন দু’ধরনের ব্যক্তিরাই এটা করে দেখতে পারেন”। রামদেব আরও জানান, যাঁরা হাইপারটেনশন, হৃদয় বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ও বৃদ্ধরা ৩০ সেকেন্ড শ্বাস বন্ধ করতে পারলেই বুঝবেন করোনা হয়নি। আর বাকিদের এক মিনিট এটা করতে হবে। নিজে এই প্রাণায়াম করেও দেখান তিনি।

 

 

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories