Sunday, October 18, 2026
30 C
Kolkata

ভোট দেননি? তবু উন্নয়নে ‘কৃপণতা নয়’, নন্দীগ্রামে একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর

ছাব্বিশের বিধানসভা ভোটে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও লড়েছিলেন শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হলেও নন্দীগ্রামের উন্নয়নে নজর থাকবে বলে আগেই জানিয়েছিলেন তিনি। সোমবার রেয়াপাড়ায় প্রশাসনিক বৈঠকে সেই বার্তাই আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, গত সাড়ে তিন-চার মাসে নন্দীগ্রামে ৩২টি রাস্তা তৈরি ও মেরামতির কাজ হয়েছে। ১৭টি গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় আরও পরিকাঠামোগত উন্নয়ন হবে।

দীর্ঘদিন ধরে আটকে থাকা হলদিয়া-নন্দীগ্রাম সেতুর কাজও এগোচ্ছে বলে জানান তিনি। ভূমিপুজোয় নিজে উপস্থিত থাকার পাশাপাশি সেতু দিয়ে প্রথম গাড়ি চালানোর ইচ্ছার কথাও জানান মুখ্যমন্ত্রী।

আবাসন প্রকল্পে এ বছর নন্দীগ্রামে ১১,৭০০টি নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৬০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থাও করা হবে। হরিপুরে নতুন দমকল কেন্দ্র, রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ৬০ শয্যার ব্যবস্থা, নন্দীগ্রাম জেলা হাসপাতালে ‘মা’ মাতৃভবনের কাজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জনৌষধি কেন্দ্র চালুর কথাও ঘোষণা করেন তিনি। চালু হয়েছে ‘মা-আহার’ ক্যান্টিনও।

রেল প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় জমি না দেওয়ায় এতদিন নন্দীগ্রামের রেল পরিষেবা আটকে ছিল। তাঁর দাবি, বাকি জমির কাজ মার্চের মধ্যে শেষ হবে। এরপর নন্দীগ্রাম-বটতলা থেকে বাজকুল পর্যন্ত ট্রেন চলবে।

মহিলাদের আর্থিক সহায়তা, স্বাস্থ্যবিমা নিয়েও একাধিক তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভোট যেই দিয়ে থাকুন, তিনি সবার মুখ্যমন্ত্রী এবং নন্দীগ্রামের উন্নয়নে কোনও ঘাটতি রাখা হবে না।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories