Sunday, October 18, 2026
30 C
Kolkata

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার! ৫ সেপ্টেম্বর দিল্লিতে পথে নামছে না সিজেপি

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে মিছিল করার কথা ছিল, তা বাতিল করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রের তরফে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিজেপি।

নিট-কাণ্ডের প্রতিবাদে দিল্লিতে শুরু হওয়া আন্দোলনের প্রভাব কলকাতা, মুম্বই-সহ দেশের একাধিক শহরেও ছড়িয়েছিল। সেই সময় বেশ কিছু পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়। দীর্ঘদিনের আন্দোলনের পর ২৫ জুলাই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

সিজেপির অভিযোগ ছিল, আন্দোলনের সময় কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেকটাই বাস্তবায়িত হয়নি। বিশেষ করে প্রতিবাদীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল তাদের। পরে দিল্লিতে নতুন কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।

এর মধ্যেই কেন্দ্রের সঙ্গে বৈঠক হয় সিজেপি নেতৃত্বের। বৈঠকের পর কেন্দ্রের কাছ থেকে দাবিগুলি পূরণের ইতিবাচক বার্তা পাওয়ার কথা জানান তাঁরা। সেই কারণেই আন্দোলন স্থগিত করা হচ্ছে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানানো হয়।

এদিকে, মিছিল বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন দিল্লি পুলিশের এক অবসরপ্রাপ্ত আধিকারিক। তবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দেয়, আগে থেকেই ধরে নেওয়া যায় না যে কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।

আদালতে কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা বাতিলের প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ও মহারাষ্ট্রও এ বিষয়ে আদালতে আবেদন করেছে।

এর পরেই সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রের আশ্বাসে ৫ সেপ্টেম্বরের দিল্লি কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories