Sunday, October 18, 2026
30 C
Kolkata

রাস্তায় থুতু-আবর্জনা ফেললেই জরিমানা! আজ থেকে শহরে নতুন নিয়ম, লক্ষ্য পরিষ্কার বাংলা

রাস্তায় থুতু, আবর্জনা বা নোংরা ফেললে এবার গুনতে হবে জরিমানা। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে নতুন করে এই নিয়ম কার্যকর করছে বিজেপি সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, জরিমানা করে টাকা সংগ্রহ করা সরকারের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে দায়িত্ববোধ তৈরি করাই লক্ষ্য।

নতুন নিয়মে রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা বা নোংরা ছড়ালে ২০০ টাকা, প্রকাশ্যে মল-মূত্রত্যাগ করলেও ২০০ টাকা দিতে হবে। ১২৫ মাইক্রনের কম পুরু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেও একই অঙ্কের জরিমানা হবে।

অগ্নিমিত্রা জানিয়েছেন, শুধু জরিমানা করলেই শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। বাস বা গাড়ির জানলা দিয়ে প্যাকেট ছোড়া কিংবা রাস্তায় থুতু ফেলার আগে মানুষকে নিজের দায়িত্বের কথা ভাবতে হবে। তাঁর কথায়, শহরকে নিজের বলে মনে করার মানসিকতা তৈরি করাই সরকারের আসল লক্ষ্য।

পরিচ্ছন্নতা ব্যবস্থার পরিকাঠামোও বাড়ানো হচ্ছে। বাজার, হাট ও রেল স্টেশনের আশপাশে নতুন ডাস্টবিন বসানো হবে। বিভিন্ন এলাকায় শৌচালয় তৈরির কাজও শুরু হয়েছে।

বাজারগুলিতে ব্যাগের জন্য ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে। একটি মেশিনে ভুট্টার দানা দিয়ে তৈরি ১ টাকার ব্যাগ এবং অন্যটিতে ৫-১০ টাকার কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। তবে গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বাড়ি-বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য বাসিন্দাদের আলাদা করে ময়লা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিকের বদলে বিকল্প সামগ্রী ব্যবহারের উপরও জোর দিচ্ছে প্রশাসন।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories