Thursday, October 22, 2026
31 C
Kolkata

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন শাখার তলব পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৃহস্পতিবার তাঁদের পাশাপাশি দলের আর এক নেতা অজিঙ্ক শিন্দেকেও হাজির হতে বলা হয়েছে। যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানো এবং স্লোগান দেওয়ার ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই ঘটনার তদন্তের দায়িত্ব এখন অপরাধদমন শাখার হাতে রয়েছে।গত ১৩ অক্টোবর সৌরভ, রাঙ্কা ও শিন্দে দলের কয়েক জন সমর্থককে সঙ্গে নিয়ে যন্তর মন্তরে প্রবেশ করেন। অভিযোগ, তাঁরা সেখানকার লোহার গেট পেরিয়ে ভিতরে ঢুকেছিলেন। এর ঠিক আগের দিন যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। প্রতিবাদ করার জন্য নির্দিষ্ট স্থানগুলির তালিকা থেকেও এই জায়গার নাম সরিয়ে দেওয়া হয়েছিল।এই ঘটনার পর পুলিশ দুটি মামলা দায়ের করে। সিজেপি নেতাদের বিরুদ্ধে শান্তি নষ্ট করার চেষ্টা করার অভিযোগ আনা হয়। প্রথমে অজিঙ্ক শিন্দে-সহ কয়েক জনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ।এর আগেও শান্তি বজায় রাখার শর্তে মুচলেকা দিয়েছিলেন এই দুই নেতা। তা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ ওঠায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। পরে সেই মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়। সব মিলিয়ে সাত দিন তিহাড় জেলে থাকার পর বুধবার মুক্তি পান সৌরভ ও রাঙ্কা। আদালত তাঁদের ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে।তবে জামিন পাওয়ার অর্থ মামলা থকে পুরোপুরি মুক্তি নয়। বিচারক স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগেই বৃহস্পতিবার তিন নেতাকে দিল্লির রজৌরি গার্ডেনে অবস্থিত অপরাধদমন শাখার দফতরে হাজির হতে বলা হয়েছে।এদিকে, দুই নেতার জেলমুক্তির পর ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে সিজেপি। বুধবার রাতেই দলের প্রধান অভিজীত দিপক নতুন করে পথে নামার ইঙ্গিত দিয়েছেন। তবে সৌরভ ও রাঙ্কা আদালতে লিখিতভাবে জানিয়েছেন, তাঁরা আইন মেনে চলবেন এবং ভবিষ্যতে সংবিধানের নিয়ম মেনেই প্রতিবাদ করবেন। যন্তর মন্তরে আন্দোলনের উপর আইনি নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত সেখানে কোনও কর্মসূচি করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

Related Articles

Popular Categories