Friday, October 30, 2026
26 C
Kolkata

উচ্চ মাধ্যমিকে পঞ্চম সুপর্না খাতুনকে সংবর্ধনা সিরাতের এডুকেশনাল ট্রাস্টের

এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই: সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশানল ট্রাস্টের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের পঞ্চম স্থান অধিকারী সুপর্ণা খাতুন কে শংসাপত্র সহ ডায়েরী, বই, পেন, কিছু নগদ অর্থ, মেমেন্টো, স্যানিটাইজার, মাস্ক পুষ্পমালা, মিষ্টি ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়। আজ সকালে গাইঘাটার সুবিদপুরে সুপর্ণার বাড়িতে উপস্থিত হন সংগঠনের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, দায়িত্বশীল নেতৃত্ব সেখ আজহারউদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এহাসানুল হক, মুসকান খাতুন ম্যাডাম, বেডসের রাজ্য সম্পাদক শিক্ষক সাজাহান মণ্ডল, ইসমাইল মন্ডল প্রমুখ। সুপর্ণার ভর্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচিত হয়। আবু সিদ্দিক খান সার্বিকভাবে পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে বলেন সুপর্না খাতুনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ও আগামী সুদূর প্রসারী স্বপ্ন পূরনে কেবলমাত্র দারিদ্রতা অন্তরায় হয়ে দাঁড়াবে না। আমরা প্রয়োজনে সুপর্ণার জন্য রাজনৈতিক ও সমাজিক সহৃদয়,ব্যক্তিদের কাছে সুপারিশ করবো। তিনি আরো বলেন যদি উত্তর পত্রে নামের পরিবর্তে কেবলমাত্র রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লেখার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো সুপর্ণা রাজ্যের মধ্যে প্রথম হতে পারতো। এতো ভালো রেজাল্ট করার পরও সুপর্না আমাদের মানবিক মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোন পায়নি, এটা অত্যান্ত দুর্ভাগ্য ও আফসোসের বিষয়। তবে সুপর্ণার পরিবার এখনো মূখ্যমন্ত্রীর ফোনের অপেক্ষায় আছে। তার পিতার আবেদন সমস্ত সংগঠনের কাছে, সুপর্না ভূগোল নিয়ে গবেষণার কাজে আপনারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories