Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ? রামমন্দির-বাবরী মসজিদ নিয়ে বিতর্কিত রায়ে প্রশ্ন

গোটা বিশ্ব যখন করোনার করাল গ্রাসে ধুঁকছে তখন আমাদের দেশে করোনাকে নিয়েও কলুষিত করা হচ্ছে ভারতীয় সম্প্রীতি।
১৩ই মার্চ ভারতের প্রথম লকডাউন ঘোষণার ১২ দিন আগে শুরু হ‌ওয়া তাবলীগ জামাত ঘিরে চরমতম নোংরা রাজনীতি আমারা সকলেই দেখেছি, দেখেছি কি করে ভূয়ো ভিডিও ভাইরাল করে সাম্প্রদায়িক হিংসার বিষ ছড়ানো হয়েছে।

আজ করোনার প্রকোপে যখন ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৫,০০০০০+ তখন সাড়ম্বরে পালিত হচ্ছে রাম মন্দির নির্মাণের উৎসব!
এই বেলায় করোনা সংক্রমন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না!!!
নাকি করোনা সংক্রমিত হয় শুধুমাত্র টুপি-লুঙ্গি-হিজাব এ!!!
১৫২৮-২৯ বাবরের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল বাবরি মসজিদ, ইতিহাসের পাতায় যা আজও বিদ্যমান। শুধুমাত্র অনুমানের বশবর্তী হয়ে কিছু মানুষের দাবি এই মসজিদটির আদিরূপ রাম মন্দির, যদিও তার সঠিক কোনো ব্যখ্যা বা প্রমান আজ‌ও অমিল। ১৯৪৯সালে হিন্দু মহাসভা চক্রান্ত পূর্বক মসজিদের অভ্যন্তরে রামের একটি বিগ্রহ রেখে আসে, সেই নিয়ে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন মসজিদটি তালাবন্ধ করে দেয়। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়‌ই নিজ নিজ প্রবেশাধিকার পেতে আদালতে মামলা করে। ১৯৯২,৬ই ডিসেম্বর প্রায় দেড় লক্ষ ভিএইচপি, বিজেপি সদস্য (কর সেবক) মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয়।এই ঘটনার পর গোটা দেশ জুড়ে দাঙ্গার সূচনা হয় প্রাণ হারায় ২০০০ মানুষ, যার মধ্যে অধিকাংশই ছিল মুসলিম। ৯ই নভেম্বর ২০১৯ সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ এর স্থানে রামমন্দির প্রতিষ্ঠার সপক্ষে রায় ঘোষণা করে।
আজ ৫ই আগস্ট সেই মন্দির নির্মাণের ভূমিপূজোর উৎসব।
আপামর জনসাধারণের ভরসা সুপ্রিম কোর্ট যখন অনুমানের উপর ভিত্তি করা যার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই এমত বিষয়কে স্বীকৃতি দেয় তখন কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে
সুপ্রিমকোর্ট হিন্দুত্ববাদী বর্তমান শাসকগোষ্ঠীর পদতলে!!!
৭৪তম স্বাধীনতা দিবসের ১০দিন পূর্বে আমরা সাক্ষী থাকতে চলেছি এক কলুষিত অধ্যায়ের, ইতিহাসের পাতায় যা লেখা থাকবে কালা দিবস নামে।
সর্বধর্মসমন্বয় এর মুকুট পরিহিতা আমার ভারত আজ কলঙ্কিত,
দিকে দিকে রব উঠলো বলে… একি সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ?

সাজিদুর রহমান
সভাপতি
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories