Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ধরা পড়ল নীলগাই হাঁফ ছাড়লেন গ্রামবাসী

এনবিটিভি, মালদা,  ০৫ আগস্ট : বেশ কিছুদিন ধরে এলাকায় সবজি ফসলের জমি নষ্ট করছিল একটি নীলগাই। অবশেষে গ্রামবাসীদের তৎপরতায় ধরা পড়লো সেই নীলগাইটি। বুধবার সকালে জাল বিছিয়ে ওই নীলগাইটিকে ধরার ব্যবস্থা করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রামে। এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় রাজ্য বনবিভাগের মালদা রেঞ্জের অফিসার, কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই নীলগাই টিকে অবশেষে নিজেদের নিয়ন্ত্রনে আনে বনদপ্তরের কর্মীরা । ওই নীলগাইটিকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর আদিনা ডিয়ার ফরেস্টে রাখার কথা জানিয়েছে বনদপ্তর।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানিকপুর , কাজিগ্রাম এবং হলদিবাড়ি গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল একটি নীলগাই। এমনকি ওইসব গ্রামের ফসলের জমি নষ্ট করছিল এই বণ্য প্রাণীটি । অনেক চেষ্টা করেও নীলগাইটিকে বাগে আনতে পারে নি গ্রামবাসীরা। এরপর মানিকপুর গ্রামের যেখানে ওই নীলগাইটিকে মাঝেমধ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল, সেই এলাকার বেশ কিছু অংশ জাল দিয়ে ঘিরে রাখেন গ্রামবাসীরা। মঙ্গলবার রাতেই সেই জালে জড়িয়ে পড়ে নীলগাইটি। বুধবার সকালে গ্রামবাসীরা দেখতে পান জালে জড়িয়ে  ছটফট করছে ওই বন্যপ্রাণীটি। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের অফিসার, কর্মীরা পরে নীলগাইটিকে  উদ্ধার করে নিয়ে যায়।

মানিকপুর গ্রামের বাসিন্দা নেজামুল শেখ, আরশাদ শেখ বলেন, আমাদের বিভিন্ন ধরনের সবজি ও জমির ফসল নষ্ট করে দিচ্ছিল নীলগাইটি। দিনের বেলায় দেখা না গেলেও, রাতে মূলত সবজি ও ফসলের জমিতে ঢুকে সেগুলো নষ্ট করছিল। এনিয়ে এলাকার চাষিরা চরম দুশ্চিন্তায় ছিলেন। তাই পরিকল্পনা করেই নীলগাইটি ধরার জন্য জাল বিছানো হয়। আর সেই জালে ওই বন্যপ্রাণীটি ধরা পরে।�

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories