Wednesday, October 21, 2026
24 C
Kolkata

করোনা মোকাবিলায় ২১ মে পর্যন্ত রাজ্যে জারি থাকবে কড়া নির্দেশিকা: মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, এনবিটিভিঃ রাজ্যে করোনার মেঘ ক্রমশ ঘণীভূত হচ্ছে। আর সেই কারণেই রাজ্যে ২১ মে পর্যন্ত লকডাউন জারি রাখতে চায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যেতে যায় রাজ্য সরকার।’ সকালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে এমনই ইঙ্গিত দেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা মোকাবিলায় নতুন করে মন্ত্রীগোষ্ঠী গঠন করতে চায় তিনি। যারা রাজ্যের প্রতি মুহূর্তে করোনা পরিস্থিতির উপর নজর রাখবে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘২১ মে পর্যন্ত যেমন চলছে, তেমন চলবে। রেড জোনে আরও বেশি কড়াকড়ি হবে। একটু ছাড় অরেঞ্জ ও গ্রীন জোনে।’ রাজ্যে যে লকডাউনের কড়া নির্দেশিকা ২১ মে পর্যন্ত জারি থাকবে তা সিংহভাগ নিশ্চিত হলেও সম্পূর্ণ নিশ্চিত হবে পরশু। এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

তবে কেন্দ্রের ইঙ্গিতকে কিছুটা সংশয় রয়েছে বলে জানিয়েছেন মমতা। এ ব্যাপারে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা তো ফুল লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন আরও কড়াকড়ি করতে হবে, আবার তার পরেই বলছে দোকান খুলে দিতে হবে। দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বেই। মানুষকে কিভাবে আটকাব। দোকান খুলে রাখলে লকডাউন ব্যর্থ হবেই।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories