Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

আবারো বিয়ে করছেন কারিশমা কাপুর

জেসমিনা খাতুন: বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর আবারো বিয়ে করছেন। ২০১০ সাল থেকে এই অভিনেত্রী একাকী থাকছেন। সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বিয়ে করেন কারিশমা। কিন্তু দুই ছেলে মেয়ে নিয়ে ২০১০ সালে সংসার ছেড়ে বেরিয়ে আসেন নায়িকা। কারণ সঞ্জয় তাকে পুরো পরিবারের সামনে অপমান করেছিলেন। খোঁচা দিয়েছিলেন কারিশমার পুরনো প্রেম অভিষেক বচ্চনকে নিয়ে। সঞ্জয় নাকি বলেছিলেন, আমার টাকা দেখেই তো বিয়ে করেছে করিশমা। ও আমায় ভালবাসে নাকি! ও তো অভিষেককে ভালবাসে।

এই অপমান মানতে পারেননি নায়িকা। ছেড়ে ছিলেন সংসার। তারপর ডিভোর্স। এবার শোনা যাচ্ছে একাকী জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের পর আর বিয়ে করতে রাজি হননি এই অভিনেত্রী । তবে সন্দীপ তোশিওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও কারিশমা কাপুর জানিয়েছিলেন সন্দীপ শুধু তার বন্ধু। কিন্তু ৪৫ বছরের নায়িকা আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন সন্দীপের সঙ্গে, এমন গুঞ্জন বাতাসে উড়ছে।  এদিকে গত বছর সন্দীপেরও ডিভোর্স হয়। তারো দুই মেয়ে রয়েছে। শোনা যাচ্ছে ৪৫ বছর বয়সে আবারো সন্দীপের সঙ্গেই বিয়ের পিঁড়িতেই বসবেন কারিশমা।

মতামত দিন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories