Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কেরল হাইকোর্ট

কেরল হাইকোর্টের নির্দেশে আপাতত মুক্তি পাচ্ছে না বিতর্কিত হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। বৃহস্পতিবার আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছবিটিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড যথাযথ সতর্কতা অবলম্বন করেনি। বিচারপতি বেচু কুরিয়ান থমাস দুটি পৃথক আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেন। ছবিটি ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসার কথা ছিল।ছবির টিজার এবং ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে ট্রেলারে যে বিষয়বস্তু দেখানো হয়েছে, তা নিয়ে বিতর্ক তীব্র হয়। অনেকের অভিযোগ, ছবির উপস্থাপনায় এমন কিছু বার্তা রয়েছে যা সমাজে বিভাজন বাড়াতে পারে। আদালতও শুনানির সময় এই দিকটি গুরুত্ব দিয়ে দেখেছে।শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন, কেরল বহুদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সেই প্রেক্ষাপটে কোনও সিনেমা যদি উসকানিমূলক বার্তা দেয়, তবে তা রাজ্যের সামাজিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি বিবেচনা করা সেন্সর বোর্ডের দায়িত্ব ছিল বলেও তিনি ইঙ্গিত দেন।আদালত জানায়, বিষয়টি বিচারাধীন থাকায় আপাতত ছবির মুক্তি স্থগিত থাকবে। বিচারপতি পুরো ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে মুক্তির আগে বিশেষ প্রদর্শনের প্রস্তাবে নির্মাতারা সম্মত হননি বলেও আদালতে জানানো হয়।ট্রেলারে একাধিক তরুণীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে জোর করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে। কয়েকজন মহিলা চরিত্রের মুখে নিজেদের স্বপ্নভঙ্গের কাহিনি শোনা যায়। কেউ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হতে চেয়েছিলেন, কেউবা শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু প্রেম ও বিশ্বাসের নামে প্রতারণার শিকার হয়ে তাদের জীবন বদলে যায়,এমনটাই দেখানো হয়েছে ঝলকে।এছাড়া টিজারে দেশের জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার ষড়যন্ত্রের কথাও ইঙ্গিত করা হয়েছে। এই ধরনের বক্তব্যই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সমালোচকদের মতে, এমন উপস্থাপনা সামাজিক সম্প্রীতিতে আঘাত করতে পারে।

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories