Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মহারাষ্ট্র আজ থেকে শুরু হচ্ছে ১৫ দিনের কড়া লকডাউন, পরিযায়ী শ্রমিকদের জন্য রেল চালাবে বহু ট্রেন

নিউজ ডেস্ক : ভারতে করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে সরকার। ভারতের প্রথম রাজ্য হিসেবে আগামী ১৫ দিনের জন্য গোটা রাজ্যে কার্ফু জারির ঘোষণা করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে। আজ রাত ৮ টা থেকে জারি করা হচ্ছে যে কার্ফু। জরুরী ভিত্তির যাবতীয় পরিষেবা ছাড়া রাজ্যজুড়ে জারি হচ্ছে ১৪৪ ধারা।

১৮৯৭ সালের মহামারী আইন ও ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ করে রাজ্যজুড়ে জারি করা যে কার্ফুর নাম দেওয়া হয়েছে ‘ব্রেক দ্য চেন’। মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরে তো থেকে জারি করা ১৭ পাতার নির্দেশিকা জারি করে বিস্তারিতভাবে জানানো হয়েছে কার্ফু সম্পর্কে। ১৪ এপ্রিল রাত ৮ টা থেকে ১ মে সকাল ৭ টা পর্যন্ত এই রাজ্যজোড়া কার্ফু বহাল থাকবে বলে জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের প্রকাশিত নির্দেশিকায়। অন্যদিকে ভারতীয় রেলওয়ের এর তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রের এই লকডাউন এর ফলে আটকে পড়া পরিচয় শ্রমিকদেরকে বাড়ি ফিরতে সাহায্য করার জন্য ১০০ এর বেশি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল।

প্রাথমিক অবস্থায় মহারাষ্ট্রের এপ্রিলের পর থেকে লকডাউন শুরু করার ঘোষণা করলেও উদ্ভব ঠাকরে কোভিদ টাস্কফোর্সের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন আজ থেকে লকডাউন বলবৎ করার কথা। উল্লেখ্য মহারাষ্ট্র এখন ভারতের মধ্যে সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে নতুন সংক্রমনের খবর এসেছে ৬০ হাজারেরও বেশি। গোটা ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮৪ হাজার এর বেশী নতুন সংক্রমনের খবর এসেছে। মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগীর। এরই মাঝে মহারাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাজ্যের রাজ্য সরকার গুলি ও লকডাউন জারি করার কথা ভাবনাচিন্তা শুরু করেছে। কিন্তু উত্তরাখণ্ডে এখন নিশ্চিন্তে বিজেপি সরকার এর সাহায্যে চলছে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মহাযজ্ঞ শাহিস্নান। যেখানে মানা হচ্ছে না কোন ধরনের করোনা বিধি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories