Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত গৃহবধূ ও তাঁর স্বামী

মালদাঃ  বাড়ির সামনে  নোংরা আবর্জনা এবং মল ফেলার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর হাতের দুটি আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠল দেওর সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।  স্ত্রীকে বাঁচাতে এসে জখম হয়েছেন তাঁর স্বামীও। গুরুতর জখম অবস্থায় আহত গৃহবধূকে ভর্তি কর হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি ওই গৃহবধূর স্বামীও বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার চকশেহেরদি  কাশিমপাড়া এলাকায় ।

এই হামলার ঘটনায় আক্রান্তের দেওরের পরিবার খুরশেদ শেখ, নুর মহাম্মদ সহ সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেওর পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম গৃহবধূর নাম আলাহার বিবি (৪৫) এবং তাঁর স্বামী মনসুর শেখ (৫২)। মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,  গৃহবধূ আলাহার বিবির বাম হাতের কনিষ্ঠা এবং অনামিকা দুটি আঙ্গুল রীতিমতো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপুল রক্তপাত হওয়ায় ওই গৃহবধূর এখন সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক মনসুর শেখের বাড়ির সামনে জমিতে তার ভাই খুরশেদ শেখ , নুর মহম্মদ নোংরা আবর্জনা এবং মানুষের মল ফেলে জমা করছিল। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছিল বলেই এদিন সকালে গৃহবধূ আলাহার বিবি প্রতিবাদ করেন। তখনই অভিযুক্ত দেওর ও তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূর ওপর হামলা চালায় বলে অভিযোগ। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় । এরপর তাঁর বাম হাতের দুটি আঙুল কেটে নেওয়া হয়। স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঁচাতে যান স্বামী মনসুর শেখ। তখনই অভিযুক্তরা তাঁকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর আহতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালানো হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories