Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

একসাথে তিন সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে এক গৃহবধূ

গোলাম হাবিব, মালদা: একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিলেন ইংলিশবাজারের মোমিন পাড়ার এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা উঠলে ওই গৃহবধূকে মালদা শহরের চন্দন পার্ক এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকজন । সেখানে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে একইসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ ।

বৃহস্পতিবার সকালে এই নার্সিংহোমে এই প্রথম ঘটনাটি ঘটেছে।স্থানীয় নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে , ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের মোমিনপারা এলাকার গৃহবধূ বুলি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে এদিন সকালে ভর্তি হয় । তার স্বামী মনিরুল ইসলাম, পেশায় কাঠমিস্ত্রি। এর আগেও তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে।

এদিন সকালে চরম প্রসব যন্ত্রণা শুরু হতেই বুলি খাতুনকে ভর্তি করা হয় নার্সিংহোমে।
প্রথমে অস্ত্রোপচারের চিন্তা-ভাবনা করা হয়। কিন্তু চিকিৎসকের প্রচেষ্টায় সুষ্ঠুভাবে এদিন তিনি অস্ত্রোপচার ছাড়াই তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। মা এবং সদ্যোজাত শিশুরা সুস্থ রয়েছে বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

মালদা থেকে গোলাম হাবিব রিপোর্ট এনবিটিভি ডেস্ক

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories