Wednesday, October 21, 2026
25 C
Kolkata

দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জামুরিয়ায়

উজ্জ্বল দাস, আসানসোলঃ দুষ্কৃতিদের গুলিতে এক ইসিএল কর্মীর খুনের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি চাঁদামোড় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মদন বাউরী(৫৫)। পেশায় ইসিএল কর্মী ওই ব্যক্তি রানীগঞ্জের চাপুই সাওরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন রাত নটা নাগাদ ওই ইসিএল কর্মী এক মাংসের দোকানে বসে থাকার সময় একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে তাঁকে সামনে থেকেই মাথা লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ওই মাংসের দোকানে থাকা অন্য কর্মীরা বিষয়টি লক্ষ্য করে হতকচিয়ে যান।

এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছোয় রানীগঞ্জ থানা ও জামুরিয়া থানার পুলিশ। পরে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি,  ওই ব্যক্তি অন্যান্য দিনের মতো এদিনও মাংসের দোকানে বসে গল্পগুজব করছিলেন। এই সময়ে হঠাৎ এই দুষ্কৃতীর দল অতর্কিত হামলা চালিয়ে তাঁকে খুন করে চম্পট দেয়। তবে কি কারণে খুন করা হয়েছে তাঁকে, তা এখনও জানা যায়নি।

এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসে পৌঁছান প্রাক্তন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরী। এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে, এই দাবি করে ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories