Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ১০০ টাকার নতুন নোট,এই নোট না তো ছিঁড়বে,আর নাইবা কাটা যাবে

#নয়াদিল্লি: খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ১০০ টাকার নতুন নোট । জানা গিয়েছে, নতুন এই নোট   না তো ছিঁড়বে, কাটা যাবে বা জলে ভিজে নষ্ট হয়ে যাবে । রিজার্ভ ব্যাঙ্ক   শীঘ্রই ১০০ টাকার বার্নিশ নোট   জারি করতে চলেছে । প্রায় ১ কোটি ১০০ টাকার নতুন নোট ছাপতে চলেছে আরবিআই । Varnish-coating এর জেরে নতুন এই ১০০ টাকার নোট অনেক বেশিদিন চলবে । বর্তমানে এই নোট ট্রায়ালের জন্য জারি করা হবে । ফিল্ড ট্রায়াল সফল হওয়ার পর বাজারে আনা হবে এই নোট । নতুন নোট বাজারে আসার পর পুরনো নোট ধীরে ধীরে সিস্টেম থেকে তুলে নেওয়া হবে । রিজার্ভ ব্যাঙ্কের তরফে তাদের বার্ষিক রিপোর্টে এই বিষয়ে জানানো হয়েছে ।

বর্তমানে বাজারে বেগুনি রঙের ১০০ টাকার নোট রয়েছে । নতুন বার্নিশ করা নোটের রঙও বেগুনি রাখা হবে । নতুন নোটে একাধিক বৈশিষ্ট থাকছে, তার মধ্যে অন্যতম হল, বর্তমানে যে ১০০ টাকার নোট বাজারে রয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি টেকশই হবে নতুন নোট। জলে ভিজলেও খারাপ হবে না নোট, কারণ এর উপরে বার্নিশ রঙ করা থাকবে ।

নতুন নোটও গান্ধি সিরিজের নোট হবে । বর্তমান নোটের মতোই এই নোটের ডিজাইন হবে । বাজারে এখন যে ১০০ টাকার নোট রয়েছে সেটি আড়াই থেকে সাড়ে ৩ বছর পর্যন্ত চলে । নতুন নোটটি সেখানে প্রায় ৭ বছর পর্যন্ত চলবে ।

সূত্রের খবর, মোদি সরকার বার্নিশ করা নতুন ১০০ টাকার ১ কোটি নোট তৈরির অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে । গত বছর অনুরাগ সিং ঠাকুর রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে এই বিষয়ে লিখিত জানিয়েছিলেন ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories