Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

রমজানের আগে নাগরিকত্ব আইন চালু একধরনের প্ররোচনা: মমতা

রমজান মাস শুরুর আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হতে পারে। এটা একধরনের প্ররোচনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন চার বছর ফেলে রাখার পরে এই সময় সিএ বাস্তবায়িত হতে চলেছে, তা আমরা বুঝতে পারি। সামনেই রমজান মাস শুরু হতে চলেছে, তারপরই আসছে দোল, তারপর রামনবমী। এই সময় এটা চালু করা হচ্ছে। কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি চাই না, রাজ্যে কোনো ঝামেলা হোক।’

এই আইনের জেরে পশ্চিমবঙ্গের মানুষকে কোনো সমস্যায় পড়তে হবে না বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না। কারও যাতে অধিকার কেড়ে নেওয়া না হয়, তা আমি দেখব। এর আগে যখন পরিচয়পত্র আধার কার্ড বাতিল করার চেষ্টা হয়েছে, আমরা তারও বিরোধিতা করেছি। সাহস থাকলে ফেলে না রেখে চার বছর আগে কেন এই কাজ করা হলো না?’

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories