Sunday, September 6, 2026
28 C
Kolkata

হুজুগ ওঠা স্কলারশিপের আবেদন করার জন্য রেকর্ড সংখ্যক ডাক টিকিট বিক্রি

নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি : অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক ৬ হজার টাকা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেয় পশ্চিম মেদিনীপুরের একটি বেসরকারি সংস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এই বেসরকারি সংস্থার নেই কোনো রেজিস্ট্রেশন নম্বরও। আর সেই রেজিস্ট্রেশন নম্বর বিহীন সংস্থার বিজ্ঞাপন দেখেই আবেদন করারা হিড়িক পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। সোমবার সে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ছিল।

নদীয়ার শান্তিপুরের বিভিন্ন স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী সাইবার ক্যাফে থেকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে। ফর্মটি স্পীড পোস্টে পাঠানোর জন্য প্রয়োজন ডাক টিকিটের। আর সেই ডাক টিকিট বিক্রির জন্য লাইন লেগে যায় শান্তিপুর পোস্ট অফিসে। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সমস্ত ডাক টিকিট। উত্তেজনা ছড়ায় পোস্ট অফিসের সামনে। পরিস্থিতি সামাল দিতে আসে শান্তিপুর থানার পুলিশ।


ছাত্রছাত্রী ও অভিভাবক দের প্রশ্ন করা হয় কে বা কারা স্কলারশিপের অগ্রাধিকার পাবে। সে ব্যাপারে উত্তর দিতে পাচ্ছেন না। এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষরের প্রয়োজনের। তাই প্রধান শিক্ষকদের প্রশ্ন করা হলে তারা বলছেন, “ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে তারা সই করে দিচ্ছেন “।


কোন সংস্থা, কি বা কোন কারণে এই স্কলারশিপ দিচ্ছে এখনও জানা যায়নি। স্কলারশিপের ওয়েব সাইটে গেলে দেখা যাচ্ছে একটি ফোন নম্বর। কিন্তু ওই নম্বরে ফোন করলে দিনভর সুইচ অফ শোনাচ্ছে।


অভিভাবকদের কাছ থেকে জানা গিয়েছে, সমস্ত ডকুমেন্টস জেরক্স করতে ,পোস্টাল স্ট্যাম্প মারতে ও ফর্ম ফিলাপ বাবদ খরচ হয়ে গিয়েছে শতাধিকেরও বেশি টাকা।


তবে আদেও কি কেউ স্কলারশিপের টাকা পাবে? সে বিষয়ে উঠেছে প্রশ্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories