Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

তিন বছরের মেয়েকে গলা কেটে খুন করল মা,নৃশংস ঘটনা মালদহে

নিজের ছোট্ট মেয়েকে খুন করল মা! শুনতে অস্বাভাবিক মনে হলেও, এমনটাই ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, প্রথমে নিজের তিন বছরের মেয়েকে নৃশংসভাবে গলা কেটে খুন করে মা। মেয়েকে খুন করার পর, মেয়ের দেহ বাড়িতে রেখেই প্রতিবেশীর, বাড়িতে গিয়ে নিজেই মেয়েকে খুন করার কথা জানান সেই মা। এর সঙ্গে খিদে পেয়েছে বলে, খাবার চেয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক ভারসাম্য হারিয়েই এ কাজ করেছেন ওই মহিলা।

খবর পেয়েই, পুলিশ নিয়ে নিজেই এলাকায় যান আইসি সঞ্জয় কুমার দাস। পুলিশ অভিযুক্ত মা মানোয়ারা বিবিকে আটক করেছে। জানা গিয়েছে, নিহত শিশুটির নাম আতিফা খাতুন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলি। প্রথমে গ্রামেরই বেগম বিবিকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু প্রথম স্ত্রী বেগম বিবির মৃত্যু হলে, পেশায় দিনমজুর সাহেব কুমেদপুর এলাকার মানোয়ারাকে বিয়ে করেন। উল্লেখ্য, সাহেবের প্রথম পক্ষের সন্তানরা পৃথক থাকেন। সাহেবও মানোয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানোয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁর চিকিত্‍সাও চলছিল। এদিন দুপুরে সাহেব আলি বাড়িতে ছিলেন না। সেই সময়ই শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন মানোয়ারা এমনটাই অভিযোগ। এরপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজের অপরাধের কথা জানান।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories