Saturday, September 5, 2026
28 C
Kolkata

বারাবনীতে বোমা বিস্ফোরণে উড়ে গেল টালির চালা

এনবিটিভি ডেস্ক: সোমবার সকালে হঠাৎই বারাবনী থানার অন্তর্গত বারাবনী ব্লকের দাসকেয়ারী গ্রামের গোয়ালা পাড়ার এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, বাড়িতে তিনি বোমা মুজত করে রেখেছিলেন,  সেটাই আজকে হটাৎ ফেটে যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় তার গোটা বাড়ি। উড়ে যায় টালির চালা। এই ঘরটি কেউ বসবাস করতো না বলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহের দাবি, তিনি ২০২১ বিধানসভা নিবার্চনের আগে থেকেই বিজেপি কর্মী হিসেবে এলাকায় অনেক দুষ্কর্ম চালাতেন। বাড়িতে আগে থেকেই বোমা মজুত করে রাখতেন। এবং তৃণমূল কর্মীদের হুমকিও দিতেন কিন্ত প্রশাসনকে অনেকবার জানানো সত্ত্বেও কোনোরকম ব্যবস্থা নেয়নি প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনী থানার পুলিশ এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় মনেশ পাল ও তাঁর দাদা গণেশ পালকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনী থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories