Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ক্যান্সারের মিথ্যা অভিনয় করে অনুদান তুলে সেই টাকায় ফুটবল ম্যাচ দেখলেন এক মহিলা

ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করে টটেনহামের ম্যাচের টিকিটও কাটেন তিনি।

নামী রেস্তরাঁয় খাওয়া-দাওয়া, দামি গাড়ি চড়া, ভিআইপি বক্সে বসে ফুটবল ম্যাচ দেখা। অনেকেই এরকম বিলাসবহুল জীবনযাত্রা পালন করতে ভালবাসেন। তবে এই সমস্ত কিছু করার জন্য অর্থের প্রয়োজন। কিন্তু সৎ পথে নয়, ওই অর্থ জোগাড় করতে গিয়ে কেউ নিজের ক্যানসার হওয়ার ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন! শুনতে অবাক লাগলেও ব্রিটেনের (Britain) এক মহিলা এই কাণ্ডই ঘটিয়েছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত। তবে শেষরক্ষা অবশ্য হয়নি। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নিকোল এলকাব্বাস নামে ওই মহিলাকে। দীর্ঘদিন ধরে শুনানি চলার পর তাকে দু’বছর নয় মাসের সাজাও শুনিয়েছে আদালত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেলে’ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিকোলে GoFundMe নামে একটি ফান্ডরেইজিং ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে অর্থ জোগাড় করার পরিকল্পনা করেছিল। এরপরই ওই ওয়েবসাইটের মাধ্যমে জানায়, সে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছে। তিনবার অপারেশন এবং ছ’বার কেমোথেরাপি হয়েছে তার। স্পেন থেকে একটি ওষুধ আনতে প্রয়োজন ৫২ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ লক্ষ টাকা। ‘Nicole needs our help treatment’ নামে একটি পেজ খোলা হয়। এরপরই আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব, নেটিজেনরা অনেকেই নিকোলকে সাহায্য করতে এগিয়ে আসেন। দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছেও যায় সে।

এরপরই অবশ্য সত্যিটা প্রকাশ্যে আসে। দেখা যায়, নিকোল ক্যানসারে আক্রান্ত নয়। নিজের বিলাসবহুল জীবনযাত্রা পালনের জন্যই এই কাজ করেছে সে। এমনকী ওই টাকার সাহায্যে টটেনহাম হটস্পারেরর একটি ম্যাচের টিকিটও কাটে সে। তাও আবার ভিআইপি বক্সের। যার দাম ৩৫৯২ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। তবে শেষরক্ষা অবশ্য হয়নি। পরবর্তীতে তার এই কীর্তি প্রকাশ্যে চলে আসে। এরপরই আদালতে মামলা দায়ের হয়। বহুদিন ধরে শুনানিও চলে। ওই মহিলাকে বেশ কয়েকবার ভর্ৎসনাও করেন বিচারক। এরপরই তাকে ২ বছর ৯ মাসের সাজা শোনায় আদালত।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories