Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে গণপিটুনির স্বীকার এক যুবক

সুরজিৎ দাশ, নদীয়া :- নদিয়ার কৃষ্ণনগর 22 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় আজ দুপুরে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। এরপর পুলিশ এসে উদ্ধার করে ওই যুবককে।

জানা গিয়েছে, আজ দুপুরবেলায় সন্দেহজনকভাবে এক যুবককে পথের পাশে মূল্যবান বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নিয়ে যাবার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পালাতে গেলে গণপ্রহারের মধ্যে পড়ে সে। এরপর এলাকাবাসী কৃষ্ণনগর বৈদ্যুতিক দপ্তর এবং কোতয়ালি থানার পুলিশদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। বৈদ্যুতিক দপ্তরের প্রতিনিধিরা জানায়, তাদের দপ্তরের সাথে ওই যুবক কোন ভাবে যুক্ত নয় । অন্যদিকে এলাকাবাসীরাও তার ঠিকানা সম্পর্কে জানতে পারেননি। তবে মাঝেমধ্যেই কিছুক্ষণ কারেন্ট অফ রেখে কাজ করতো ওই অজ্ঞাত পরিচয়ের যুবক।তবে কোনদিনই সন্দেহ করেনি এলাকাবাসী ।তারা ওই যুবককে বৈদ্যুতিক বিভাগের কর্মী বলেই মনে করতো।

আজ দুপুরে বৈদ্যুতিক সরঞ্জাম খুললে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর স্থানীয়দের হাতে পাকড়াও হয় ওই যুবক।সরকারি খরচে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা নাগরিকদের কর্তব্য বলে মনে করেন ওই স্থানীয়রা।
অজ্ঞাত পরিচয় ধৃত ওই যুবকে শক্তি নগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ তল্লাশি চালাচ্ছে তার পরিচয় এবং ঠিকানা সম্পর্কে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories