Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিদেশ সফর শেষে দেশে ফিরেই যুবভারতী কাণ্ডে প্রতিক্রিয়া অভিষেকের

যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনা নিয়ে এ বার প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত কারণে তিনি কয়েক দিন দেশের বাইরে ছিলেন। মঙ্গলবার দিল্লিতে ফিরে এসেই এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

অভিষেক বলেন, যুবভারতীতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, তার খুব অল্প সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। শুধু ক্ষমা চাওয়া নয়, ঘটনার দায়ে যারা যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশকর্তা থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবু বারবার কেন তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন অভিষেক।

এই প্রসঙ্গে তিনি অন্য কয়েকটি ঘটনার উদাহরণও তুলে ধরেন। চলতি বছরের কুম্ভ মেলায় বহু মানুষের মৃত্যু হলেও সেই সময় প্রধানমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন একইভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এমন বড় দুর্ঘটনার পরেও কেন্দ্র বা বিজেপি শাসিত রাজ্যগুলির নেতৃত্বের কাছ থেকে কোনও প্রকাশ্য জবাবদিহি চাওয়া হয়নি।

অভিষেক আরও বলেন, গত ১৫ ফেব্রুয়ারি দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ক্ষেত্রেও কোনও বড় রাজনৈতিক প্রশ্ন ওঠেনি। কোনও বিজেপি নেতাকে সংবাদমাধ্যমের সামনে জবাব দিতে হয়নি। তদন্তের খবরও সামনে আসেনি, কাউকে গ্রেফতার করা হয়নি, এমনকি ক্ষমা প্রার্থনার কথাও শোনা যায়নি।
তার বক্তব্য, যুবভারতীর ঘটনায় মুখ্যমন্ত্রী দায়িত্ব এড়িয়ে যাননি। দ্রুত সামনে এসে ক্ষমা চেয়েছেন এবং প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ করেছেন। তার পরেও যদি একতরফা ভাবে প্রশ্ন তোলা হয়, তবে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে তৃণমূল।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories