Sunday, March 15, 2026
26.1 C
Kolkata

‘সরকার পরিবর্তনের পর গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ : রাহুল

সরকার পরিবর্তন হলে যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

১৮০০ কোটি রুপির ইনকাম ট্যাক্সের নোটিস পাওয়ার পর প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

এর আগে কংগ্রেসের কাছে  ১৮০০ কোটি রুপি চেয়ে ইনকাম ট্যাক্সের নোটিস পাঠানো হয়েছে।

এই নোটিশের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘যখন সরকার পরিবর্তন হবে, যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমনভাবে ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ আবার এসব করার সাহস না পায়। এটাই আমার প্রতিশ্রুতি।’

রাহুল গান্ধীর অভিযোগ, আয়করের মতো কেন্দ্রীয় বিভাগগুলো বিজেপির নির্দেশে কাজ করছে। কর দাবি বাতিল করতে কংগ্রেস দীর্ঘ আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, বিজেপি গত কয়েক বছরে হাজার হাজার মানুষের কাছ থেকে অনুদান পেয়েছে এবং তাদের আয়করও হিসাব করা উচিত।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, বিজেপিও আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করছে। কর বিভাগকে বিজেপির কাছ থেকে ৪ হাজার ৬১৭ কোটি রুপি আদায়ের অনুরোধ করছি।

Hot this week

দিল্লি দাঙ্গা মামলায় কপিল মিশ্রর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করার নির্দেশ দিল না আদালত

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে অভিযোগের ভিত্তিতে মন্ত্রী কপিল শর্মার...

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক তরজা, গিরিশ পার্কে উত্তেজনা—আহত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে উত্তেজনা...

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলা, তদন্তে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় নতুন...

Topics

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

নেতানিয়াহুকে ঘিরে জল্পনা বাড়াল মুছে যাওয়া ট্যুইট, ইজরায়েল সরকারের ব্যাখ্যায়ও কাটছে না ধোঁয়াশা

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে হঠাৎ করেই জোর জল্পনা...

Related Articles

Popular Categories