Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে ড্রেনের কাজ শুরু হলো মালদহের হরিশচন্দ্রপুর শিবমন্দির পাড়ায়, খুশির আমেজ এলাকায়

মালদা, ১৯ জানুয়ারি: মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অন্তর্গত হরিশ্চন্দ্রপুর শিব মন্দির পাড়ায় রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষার সময় রিতিমত বর্ষার জল জমে রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়তো। জল জমে রাস্তা কম জলাশয়ে পরিণত হত বেশি। তাই ওখানকার বাসিন্দাদের দাবি ছিল সেখানে যাতে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হয় কারণ রাস্তায় জল জমে তা যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। এমনকি রাস্তার পাশে কোনো ড্রেন অবদি নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এবং গত বর্ষায় এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

অবশেষে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ আদিত্য মিশ্রর উদ্যোগে আওতায় ৩৬ লক্ষ ৪৯ হাজার ২২০ টাকা বরাদ্দে সেই রাস্তায় ড্রেনের কাজ শুরু হল। আশা করা যাচ্ছে এই প্রকল্পের কাজ এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তার শুভ উদ্বোধন ছিল আজ। উদ্বোধনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক বিডিও অনির্বাণ বসু, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাদক্ষ আদিত্য মিশ্র, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান, হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিষবা খাতুনের স্বামী আফজাল হোসেন এবং প্রমুখ। এই প্রকল্পের পর খুশির হাওয়া এলাকায়। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দের বাতাবরণে ছড়িয়েছে এলাকায়।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories