Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহাকাশযাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, রাজনীতিতে নতুন বিতর্কের সাথে শুভেচ্ছা বার্তা

ন’মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। তাঁর মহাকাশ যাত্রা ছিল ২৮৬ দিন, যা প্রাথমিকভাবে ৮ দিনের হওয়ার কথা ছিল। বুধবার ভারতীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে সুনীতা, বুচ উইলমোর,নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভসুনীতার।

তবে মহাকাশযানের ফেরার সঙ্গে রাজনীতির বিষয়ও চলে এসেছে আলোচনায়। হোয়াইট হাউসের তরফে বলা হয়, “মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হয়েছে, এবং প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সুনীতাকে ফিরিয়ে আনার কৃতিত্ব তিনি নেন, এবং অভিযোগ করেন যে, জো বাইডেন প্রশাসন সুনীতাকে ফিরিয়ে আনার জন্য উদাসীন ছিলেন। তিনি আরও কটাক্ষ করে জানান রাজনৈতিক কারণে সুনীতা মহাকাশে আটকে ছিলেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনীতার সঙ্গে ভারতের সম্পর্কের কথা উল্লেখ করে একটি চিঠি পাঠিয়েছেন। দিন কয়েক আগেই মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে বৈঠক করেছিলেন মোদী।  চিঠিতে তিনি বলেন, মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে বৈঠকের সময় সুনীতার কৃতিত্ব নিয়ে আলোচনা করেছেন। মোদী আরও জানান, বিভিন্ন সাক্ষাৎকারে সুনীতার বিষয়ে খোঁজ নিয়েছেন, এবং তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। 

এই খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি লেখেন, “দীর্ঘদিন পর সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে, এতে আমরা খুব আনন্দিত ও উচ্ছ্বসিত।”

তিনি আরো জানান, “আপনাদের সাহস ও প্রতিরোধ, এবং পৃথিবীতে ফিরে আসা মানবজাতির জন্য গৌরবের বিষয়। আমি আপনারদের অভিবাদন জানাই।”

সুনীতা উইলিয়ামস এবং তার দল ফিরে এসেছেন, এবং তাদের এই ফিরে আসা ভারতবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories